নন্দীগ্রামের বহিরাগত পোষ্টার নিয়ে মুখ খুললেন মমতা
দি নিউজ লায়নঃ আজ নিজের নির্বাচনী কেন্দ্র প্রথম কর্মিসভা থেকে বার্তা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুভেন্দু অধিকারী নাম না করে বললেন, 'কেউ বলছেন, আমি নাকি বহিরাগত। আমি বাংলার মেয়ে বহিরাগত হয়ে গেলাম? আর তুমি দিল্লির লোক, বহিরাগত হলে না?
বহিরাগত হলে আমার তো মুখ্যমন্ত্রী হওয়া উচিত ছিল না। তোমার বাড়ি মেদিনীপুর, আর আমার বাড়ি বীরভূম, এটাই তো পার্থক্য'।যদি আপনারা মনে করেন আমার দাঁড়ানো উচিত না, বলে দিন। কাল নমিনেশন আছে। বলে দিন আমি চলে যাব। দাড়াব না। যদি আপনারা বলেন তবেই আমি দাঁড়াব। আপনােদর অনুমতি প্রয়োজন।

Post a Comment